রাজধানীর হোসেনি দালানে বোমা বিস্ফোরণে আহত জামাল উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান ঘটনার এ তথ্য নিশ্চিত করে বলেন, বোমা হামলার ঘটনায় আহত মোট ১৬ জন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে, আর আরেকজন ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন। ভর্তি আছেন এখনো ১৪ জন।
গত ২৩ অক্টোবর (শুক্রবার) রাত ২টার দিকে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় রাজধানীর হোসনি দালানে বোমা হামলার ঘটনা ঘটে। এতে দক্ষিণ কেরাণীগঞ্জের পূর্ব চড়াইলে শুভাট্টা উত্তর পাড়ার বাসিন্দা ও সপ্তম শ্রেণির ছাত্র সাজ্জাদ হোসেন সানজু নিহত হন। আহত হন অনেকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: