জাতীয়

ভয়ভীতির কারণেই ট্রেড ইউনিয়নে অংশগ্রহণ করছে না নারীরা

কর্মজীবী নারী আয়োজিত সেমিনার
কর্মজীবী নারী আয়োজিত সেমিনার

মালিক পক্ষের ভয়ভীতি প্রদর্শনের কারণে নারীরা শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়নে অংশগ্রহণ করতে পারছেন না— আর বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব ট্রেড ইউনিয়ন আছে, তাও চলছে মালিকদের ইচ্ছামত, তাদেরই পছন্দের লোক দিয়ে।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে কর্মজীবী নারী আয়োজিত সেমিনারে এসব অভিযোগ তুলে ধরেন নারী শ্রমিকরা।

কর্মক্ষেত্রের সকল খাতে নারীর অংশগ্রহণ থাকলেও, এখনো নারীরা শ্রমিক সংগঠনে স্বতঃস্ফুর্তভাবে অংশ নিতে পারছেন না। সেমিনারে অংশ নেওয়া বেশিরভাগ নারী কর্মজীবীই এসব অভিযোগ তুলে ধরেন।

তারা অভিযোগ করেন, নারীরা ট্রেড ইউনিয়ন করতে গেলে, মালিক পক্ষ বিভিন্নভাবে বাধা দেয়।

সেমিনারে মুল প্রবন্ধে বলা হয়, পুরুষের তুলনায় শ্রমিক সংগঠনে নারীর অংশগ্রহণ মাত্র ১৪ দশমিক ২ শতাংশ। বিদ্যমান শ্রমআইনে নারীদের অধিকার যথাযথভাবে স্বীকৃতি না দেওয়ায়. এ ক্ষেত্রে তারা এগুতে পারছেন না বলেও মুল প্রবন্ধে উল্লেখ করা হয়।

এ সময় নৌ-পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানে বলেন, আগের চেয়ে অবস্থার ইতিবাচক পরিবর্তন হয়েছে।

তিনি আরো বলেন, অবস্থার অনেক উন্নতি হয়েছে। আগের চেয়ে শ্রমিক সংগঠন যেমন শক্তিশালী হয়েছে, তেমনি এতে নারীর অংশগ্রহণও ক্রমাগত বাড়ছে।

তবে কর্মক্ষেত্রে নারীর পূর্ণ অধিকার আদায়ে, সব নারী সংগঠনকে এক হয়ে কাজ করার পরামর্শ দেন শাহজাহান খান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ