জাতীয়

ঘাড়-মাথার সংযোগস্থলে ধারালো অস্ত্রের আঘাতে দীপনের মৃত্যু

আজিমপুর গোরস্তানে দাফন সম্পন্ন

ফয়সাল আরেফিন দীপন
ফয়সাল আরেফিন দীপন

ফরেনসিক বিভাগের ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে ঘাড় ও মাথার সংযোগস্থলে ধারালো অস্ত্রের আঘাতে জাগৃতি প্রকাশনীর মালিক ও ব্লগার ফয়সাল আরেফিন দীপনের মৃত্যু হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ময়নাতদন্ত শেষে দীপনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

প্রথমে মরদেহ রাজধানীর পরীবাগ গার্ডেন টাওয়ারের বাসায় নেয়া হয়। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর গোরস্তানে দাফন করা হয়।

এর আগে সকালে দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শ্বশুর ডা. জালালুর রহমান ও বন্ধু আজিজুল ইসলাম ওয়ালি মরদেহগ্রহণ করেন।

মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান।

ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন তথ্যমন্ত্রী।

ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কাজী মোহাম্মদ আবু শামা সাংবাদিকদের বলেন, ধারালো অস্ত্র দিয়ে ৪টি আঘাত করার পাঁচ মিনিটের মধ্যেই দীপন মারা যান। বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে একই ধরনের অস্ত্র দিয়ে একই কায়দা হত্যা করা হয়েছিল।

জাগৃতি প্রকাশনীর মালিক ও ব্লগার ফয়সাল আরেফিন দীপন হত্যার ২০ ঘন্টারও বেশি সময় পার হলেও এখনো হত্যাকারীদের কেউই গ্রেপ্তার হয়নি।

এদিকে, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঘটনা তদন্তে এখনো কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। তবে আশা করা হচ্ছে শিগগিরই রহস্য উন্মোচন হবে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, চোরাগুপ্তা হামলা হওয়ার কারণেই ধরা যাচ্ছে না অপরাধীদের।

নিহতের বাবা জানান, আইনানুযায়ী মামলা করবেন তবে সুষ্ঠু বিচার পাওয়ার ব্যাপারে সংশয় রয়েছে তার।

বরাবরে মতো এবার পুলিশ আশ্বাস দিয়েছে দ্রুতই ধরা পড়বে অপরাধীরা।

দীপন হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষক-শিক্ষার্থী-লেখক ও নাগরিক সমাজ।

বরাবরে মতো এবার পুলিশ আশ্বাস দিয়েছে দ্রুতই ধরা পড়বে অপরাধীরা।

প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় শাহাবাগের আজিজ সুপার মার্কেটের ৩ তলায় নিজ অফিসে দীপনকে গলাকেটে খুন করে দুর্বৃত্তরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ