প্রকাশক ও ব্লগার দীপন হত্যার প্রতিবাদে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থী-লেখক ও নাগরিক সমাজ।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার দাবি জানান বক্তারা।
দীপন হত্যাকে সরকারের ব্যর্থতা উল্লেখ করে বক্তারা বলেন, সরকারের আন্তরিকতা থাকলে আগের ব্লগার হত্যাকারীদের সনাক্ত করা যেত।
এ সময় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতি প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে তাদের কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি অনুযায়ী, আগামীকাল অর্ধদিবস সারাদেশের প্রকাশনা সংক্রান্ত সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সকল জেলায় কালো ব্যাচ ধারণ করে মানববন্ধনের পাশাপাশি জেলা প্রসাশকের কাছে স্মারক লিপি দেয়ার ঘোষণাও দেয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: