জাতীয়

বাস-মিনিবাস এখনো সরকারের নির্দেশ মানছে না

বাস-মিনিবাস
বাস-মিনিবাস

অনেক বাস-মিনিবাস এখনো সরকারের নির্দেশ উপেক্ষা করে যাত্রীদের কাছ থেকে বাড়তি বাড়া আদায় করছে বলে স্বীকার করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীতে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণভ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রায় শতভাগ সিএনজি চালিত অটোরিকসা সরকারের নির্দেশমতো মিটারে চলছে বলে দাবি করেন তিনি।

একইসঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে রাজধানীতে চলাচলরত মোটরসাইকেল নিয়ন্ত্রণে আনতে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি সাংবাদিকদের জানান।

নতুন ভাড়া কার্যকর করতে সরকারের নির্দেশমত সিএনজি চালিত অটোরিকসায় মিটার বসানো হয়েছে কি না এবং বাস-মিনিবাসগুলো সরকারের নির্দেশনা পালন করছে কিনা, তা নিয়ে রাজধানীর বিভিন্ন যায়গায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালতা করে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করেন যোগযোগমন্ত্রী।

যাত্রী, সিএনজি চালিত অটোরিকসা ও বাস চালক-হেলপারদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এসময় পরীক্ষা করা সব সিএনজিতেই মিটারের ব্যবহার দেখা যায়।

তবে অনিয়ম পাওয়া যায় বাস-মিনিবাসগুলোতে। লাইসেন্স না থাকা, অতিরিক্ত ভাড়া আদায়সহ অনেক অনিয়মই ধরা পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে।

বাস মিনিবাসের এসব অনিয়ম নিয়ে সাংবাদিকদের কাছে অসন্তোষ প্রকাশ করেন ওবায়দুল কাদের।

রাজধানীতে চলাচলকারী মোটরসাইকেলগুলো নিয়ন্ত্রণে আনতে সরকার খুব শিগগিরই বিশেষ পদক্ষেপ নিতে যাচ্ছে বলেও জানান যোগযোগমন্ত্রী।

যাত্রী ভোগান্তী কমাতে এবং গণপরিবহনগুলোকে শৃঙ্খলায় রাখতে সরকার সারা বছরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তদারকি অব্যবহত রাখবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ