জাতীয়

এসব হত্যাকাণ্ড ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খাঁন কামাল
আসাদুজ্জামান খাঁন কামাল

একের পর এক লেখক-ব্লগার-প্রকাশক হত্যা ‘বিচ্ছিন্ন ঘটনা’—উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভাল— এসব ঘটনা উদ্দেশ্যমূলকভাবে হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।

এ সময় সাংবাদিকদের প্রকাশকদের ওপর হামলার ঘটনার তদন্তে ও হামলাকারীদের গ্রেপ্তারের বিষয়ে কোনো অগ্রগতি সম্পর্কে কিছুই জানাতে পারেননি আসাদুজ্জামান খাঁন।

এসমস্ত হত্যাকাণ্ডের পেছনে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির হাত রয়েছে ঈঙ্গিত করে তিনি আরো বলেন, যা আনসারুল্লাহ বাংলা টিম, সেটাই জেএমবি, সেটাই হরকাতুল জিহাদ। সবই এক সুতোয় গাঁথা, সবই স্বাধীনতার পরাজিত শক্তি।

সবই পূর্বাবস্থার জামাত-শিবির, বর্তমানে তারা নতুন কায়দায় অন্য কিছুর মাধ্যমে ধ্বংসাত্মক প্রচেষ্টায় লিপ্ত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

গতকাল (শনিবার) মুক্তমনা লেখক-ব্লগারদের হত্যার ধারাবাহিকতায় দুই প্রকাশনা সংস্থার কার্যালয়ে ঢুকে এক প্রকাশককে কুপিয়ে হত্যা করা হয়। মারাত্মক আহত হন আরেক প্রকাশকসহ ৩ জন।

এর আগে, গত আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে ধারাবাহিক দুই সরকারের আমলে প্রায় আড়াই বছরে লেখক-ব্লগার ও গণজাগরণ মঞ্চের সংগঠকসহ ৬ জনকে চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ বছর ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে টিএসসি এলাকায় মুক্তমনা লেখক-ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়।

এর দশ মাস পর শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে অভিজিতের বন্ধু ও তার বইয়ের প্রকাশক জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধিকারি ফয়সল আরেফিন দীপনকে একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয়।

এর ঘণ্টা আগে লালমাটিয়ায় এই লেখকের বইয়ের এক প্রকাশক শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ ৩ জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এই সময়ের মধ্যে আরও ৫ মুক্তমনা ব্লগারকে একই কায়দায় বেপরোয়াভাবে হত্যা করা হয়। এই সবগুলো ঘটনায় আনসার আল ইসলাম নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে নিজেদের আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) দাবি করে দায় স্বীকার করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ