জাগৃতির প্রকাশক ফয়সল আরেফীন দীপন হত্যা এবং শুদ্ধস্বরের প্রকাশকসহ ৩ জনকে হত্যার অপচেষ্টার প্রতিবাদে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে আধাবেলা হরতাল ডাকেছে গণজাগরণ মঞ্চ।
রোববার বিকেলে রাজধানীর শাহবাগে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি শেষে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ ডাক দেন।
এছাড়া আগামীকাল সোমবার এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারাদেশে শোক দিবস পালনের ঘোষণা দেন তিনি। এ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও দেশের সব প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ করার আহ্বান জানিয়েছেন ইমরান।
তিনি আরো বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে পারলে হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: