প্রতারণার শিকার হয়ে এখনো যারা ইরাকে অবস্থান করছেন তাদেরকে ফিরিয়ে আনতে কমিশন কাজ করবে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
রোববার জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
এই বিষয়গুলো নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন ড. মিজান।
ভাগ্য উন্নয়নের আশায় ইরাকে গিয়ে প্রতারিত হয়ে ফিরে এসেছেন ১৪ বাংলাদেশি অভিবাসী শ্রমিক। ভাগ্য তো পরিবর্তন হয়ইনি বরং আর্থিকভাবে সর্বশান্ত হয়েছেন এসব দরিদ্র মানুষগুলো।
এভাবেই সিরাজগঞ্জের রফিকুল ইসলাম ইরাকে অতিবাহিত করা দুর্বিসহ সময়ের বর্ণনা দিচ্ছিলেন। অতিবাহিত করেছেন মানবেতর জীবন। চাকরির জন্য নয় বরং ভিজিট ভিসায় তাদেরকে পাঠানো হয়েছিল। প্রতারণার জন্য অভিযুক্ত করলেন রিক্রুটিং এজেন্সিগুলোকে। সরকারিভাবেও কোনো সাহায্য পাননি বলে অভিযোগ করেন তিনি।