জাতীয়

ব্লগারদের ওপর চোরাগুপ্তা হামলা হওয়ায় অপরাধীদের ধরতে সময় লাগছে

আনিসুল হক
আনিসুল হক

ব্লগারদের ওপর চোরাগুপ্তা হামলা হওয়ায় অপরাধীদের ধরতে সময় লাগছে— উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, শিগগিরই তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।

আর লালমাটিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহতদের ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী।

এদিকে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জেলহত্যা দিবসের জনসভাস্থলের প্রস্তুতি দেখতে গিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু উল আলম হানিফ মন্তব্য করেন, হত্যাকারীদের মতাদর্শে বিশ্বাসী বলেই ব্লগার দীপন হত্যার বিচার চাইছেন না তার বাবা।

রাজধানীতে আইন ও বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে জজদের প্রশিক্ষণ কর্মশালা শেষে দীপন হত্যাকাণ্ড সম্পর্কে মতামত ব্যক্ত করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বলেন চোরাগুপ্তা হামলার কারণে অপরাধীদের ধরা যাচ্ছে না।

এদিকে, লালমাটিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহতদের ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী।

অপর এক স্মরণসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্দ নাসিম, এটিকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করা থেকে বিরত থাকতে বিএনপি চেয়াপারসনের প্রতি আহ্বান জানান।

অন্য আলোচনা সভায় দলের নেতারা বলেন, নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে প্রকাশকদের ওপর হামলা চালানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ