জাতীয়

মানুষদের হত্যা ইসলাম কখনই সমর্থন করে না: বিশিষ্ট আলেমরা

মাওলানা আ. ওয়াদূদ
মাওলানা আ. ওয়াদূদ

ভিন্নমতের মানুষদের হত্যা করা ইসলাম কখনই সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট আলেমরা।

তারা বলেন, কেউ যদি ইসলামের নাম ব্যবহার করে কোনো ধরনের সংঘাতে লিপ্ত হয় তবে তা হবে কোরআন হাদিসের বিরোধিতা। আর যদি কেউ নির্বুদ্ধিতার কারণে কারো অনুভূতিতে আঘাত দিয়ে থাকে তার জন্য আইনি ব্যবস্থা নেয়া যেতে পারে তবে হত্যার অধিকার কারো নেই।

তারা বলেন, ইসলামে সব ধরনের হত্যা, গুপ্তহত্যা থেকে বিরত থেকে শান্তিপূর্ণ উপায়ে যে কোনো সমস্যা সমাধান করার কথা বলা আছে।

সোমবার দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন দেশের বিশিষ্ট আলেমরা।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ভিন্নমত ও মুক্তচিন্তার কারণে বেশ কয়েকজন মানুষকে হত্যার ঘটনা ঘটেছে। সবশেষ গত শনিবার জাগৃতি প্রকাশনির মালিক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা ও আরো তিনজনকে কুপিয়ে জখম করায় বিষয়টি এখন দেশজুড়ে আলোচনার বিষয়।

কারণ যাই হোক এ ধরনের হত্যাকাণ্ড আইন বহির্ভূত তো বটেই এটিকে সম্পূর্ণ ইসলামবিরোধী কাজ বলে মনে করছেন দেশের বিশিষ্ট আলেমরা। এ ধরনের হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা কোরআন ও হাদিসে নিষিদ্ধ করা হয়েছে বলে জানান ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার মাওলানা আ. ওয়াদূদ, মুহাদ্দিস।

আর যদি কেউ কারো অনুভূতিতে কিংবা সরাসরি আঘাত দিয়েও থাকে তবে সে ক্ষেত্রে কাউকে হত্যা করা ইসলাম সমর্থন করে না। এ ক্ষেত্রে আইনের আশ্রয় নেয়াই ইসলামের শিক্ষা বলে জানান মদীনাতুল উলুম মডেল মাদ্রসার মাওলানা মোহাম্মাদ আব্দুর রাজ্জাক।

আইন বহির্ভূত কাজে কেউ লিপ্ত হলে সঙ্ঘাত সৃষ্টি হওয়ার আগেই তাদের বিরুদ্ধে সতর্কতা ও আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান আলেমরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ