নেদারল্যান্ডসের উদ্দেশে ৩ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল সোয়া ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রওনা হন তিনি।
এ সময় মন্ত্রিসভার সদস্যবৃন্দ, উপদষ্টা ও তিন বাহিনীর প্রধান তাকে বিদায় জানান।
নেদারল্যান্ডসে পৌঁছার আগে প্রধানমন্ত্রীর আবুধাবিতে যাত্রাবিরতির কথা রয়েছে। এরপর নেদারল্যান্ডসের স্কিফল বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হবেন শেখ হাসিনা। সেখানে হোটেল আমরাথ কুরহাউজ দ্য হেগ এ অবস্থান করবেন তিনি।
পরে ৪ নভেম্বর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন শেখ হাসিনা।
দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি সমঝোতা স্বারকে স্বাক্ষরের কথা রয়েছে।
সফর শেষে আগামী ৬ নভেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: