জাতীয়

জাতীয় ৪ নেতার খুনিদের বিচার কার্যকর করা হবে

মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

কালো আইন করে যারা বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার হত্যাকারীদের দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে তাদের মুখে আইনের শাসনের কথা তামাশা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় ৪ নেতার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, জাতীয় ৪ নেতা হত্যার বিচারের রায়ের মাধ্যমে জনগণের লক্ষ্য অনেকটাই পূরণ হয়েছে।

দেশে বিদেশি নাগরিক, ব্লগার-প্রকাশক হত্যার জন্য বিএনপি'র সমালোচনা করেন আওয়ামী লীগের এ নেতা।

এর আগে জেলখানায় প্রথমে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন নাসিমসহ পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতারা। পরে বঙ্গবন্ধুর পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন নেতারা।

এ সময় সেখানে মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ