বঙ্গবন্ধু ও ৪ নেতার খুনিদের অনুসারীরাই সাম্প্রতিক সময়ে বিদেশি নাগরিক ও ব্লগার হত্যায় জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হত্যাকারীরা জামাতের আদর্শে বিশ্বাসী—উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা একেক সময় একেক নামে হত্যাকাণ্ড চালায়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে বসে গুপ্তহত্যা চালানোর বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ বলেও এ সময় মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরো বলেন, তদন্তের মাধ্যমে ব্লগার হত্যায় জড়িতদের নাম বেরিয়ে আসবে। এক্ষেত্রে কিছুটা সময় প্রয়োজন, এটাকে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলা যাবে না।
দুই বিদেশি হত্যায় জড়িতরা লন্ডন বা যেখানে থাকুক না কেন তদন্তের মাধ্যমে তাদের নামও বেরিয়ে আসবে বলে জানান মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: