আগামী ১ জানুয়ারি থেকে ডিজিটাল নাম্বারপ্লেট ছাড়া কোন যানবাহন চলবে না বলে আবারও জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবাদুল কাদের।
মঙ্গলবার সকালে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের বাস সার্ভিস উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
সড়ক দুর্ঘটনা রোধে ব্ল্যাকস্পট চিহ্নিতকরণের কাজ ৫০% শেষ হয়েছে— উল্লেখ করে শীঘ্রই ঢাকার মত চট্টগ্রাম শহরেও মিটারচালিত সিএনজি অটোরিক্সা চালু করা হবে বলে জানান মন্ত্রী।
ঢাকা শহরের যানযট কমানোসহ সৌন্দর্যবর্ধনে মেয়রদের কাজ করার আহ্বানও জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এখন থেকে মিরপুর-ঢাকা সেনানিবাস-ফার্মগেট-শাহবাগ-গুলিস্তান,মতিঝিল রুটে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের ২০টি যাত্রীবাহি বাস চলাচল করবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: