জাতীয়

সরকারি-বেসরকারি পর্যায়ে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চুক্তি এ মাসেই

 কর্মী
কর্মী

এবার সরকারি-বেসরকারি পর্যায়ে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এ মাসেই চুক্তি করতে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার। মঙ্গলবার সকালে ঢাকায় সফররত মালয়েশিয়া সরকারের প্রতিনিধি দলের সঙ্গে আয়োজিত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে দুদেশের প্রস্তুতি শেষ পর্যায়ে এখন মন্ত্রিসভার অনুমোদন পেলেই কর্মী পাঠানো সম্ভব হবে।

এসময় সরকারের পক্ষ থেকে অভিবাসন ব্যয় কমানো, বেতন বৃদ্ধির বিষয় বিবেচনার সুপারিশ করা হয়।

দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের সচিব দাতুক সেরি সরপুদ্দীন বিন কাশিমের নেতৃত্বে দশ সদস্যদের প্রতিনিধি দলটি সকালে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠক করেন। সচিব পর্যায়ের বৈঠকে সরকারি-বেসরকারি বা জি টু জি প্লাস পদ্ধতিতে কর্মী নিয়োগের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ