জাতীয়

প্রকাশক দীপন হত্যায় জড়িতদের বিচারের দাবি

ফয়সল আরেফিন দীপন
ফয়সল আরেফিন দীপন

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা ও শুদ্ধশ্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ ৩ লেখক-প্রকাশকের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।

বুধবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, একাত্তরে এদেশের সৃষ্টিশীল মানুষদের হত্যা করা হয়েছিলো। বর্তমানে তরুণদের সৃষ্টিশীল কর্মকাণ্ড রুখতে তাদের ওপর হামলা চালানো হচ্ছে, হত্যা করা হচ্ছে। এভাবে সমাজ চলতে পারে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়াশীলদের রুখতে হবে।

এ সময় প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক মিনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজে’র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ড. মাহফুজা খানম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব মীর, নারী সাংবাদিক কেন্দ্রের কোষাধ্যক্ষ আকতার জাহান প্রমুখ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ