জাতীয়

নিরাপত্তার শঙ্কায় দীপনের পরিবার

ফয়সল আরেফিন দীপন
ফয়সল আরেফিন দীপন

প্রকাশক ও ব্লগার ফয়সল আরেফীন দীপন হত্যার চার দিন পর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীন বোধ করছেন—জানিয়েছেন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।

বুধবার দুপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

দীপনের খুনিরা হত্যার হুমকি দিয়েছে কিনা সাংবাদিকদের এ প্রশ্ন এড়িয়ে যান তিনি।

মামলার তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ তোলেন তিনি।

পুলিশকে আরো দায়িত্বশীলভাবে কাজ করার পরামর্শও দেন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম।

সরকারের দায়িত্বশীলদের প্রতি বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের আহ্বান, দীপন হত্যাকাণ্ড নিয়ে যেন কোনো রাজনীতি না হয়।

ঘটনার চার দিন পেরিয়ে গেলেও প্রকাশক ও ব্লগার ফয়সল আরেফীন দীপনের খুনিদের এখনো চিহ্নিত করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের পরই শাহবাগের আজিজ সুপার মাকের্ট থেকে সংগ্রহ করা সিসিটিভির ফুটেজের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে মহানগর গোয়েন্দা পুলিশ। ওই ফুটেজে ঘটনার আগে তিন যুবককে আজিজ মাকের্টের পাশে ঘোরাঘুরি করা, ভেতরে ঢোকা এবং হত্যার পর তাদের অস্বাভাবিক দ্রুত গতিতে বেরিয়ে যেতে দেখা যায়। পুলিশের ধারণা, এই তিন যুবকই দীপনের হত্যাকারী। তাদের গ্রেপ্তারে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার রাজধানীর আজিজ সুপার মাকের্টের তৃতীয় তলার নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হন বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের কয়েকটি বইয়ের প্রকাশক ফয়সল আরেফীন দীপন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ