ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৭ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। বুধবার বিকেলে এ রদবদল হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া সহকারী কমিশনার ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, রদবদল করা হয়েছে সবুজবাগ থানা, রামপুরা, ওয়ারী, বংশাল, সূত্রাপুর, গোয়েন্দা উত্তর ও প্রসিকিউশন বিভাগে।
ইফতেখায়রুল ইসলাম জানিয়েছেন, সবুজবাগ থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামকে রামপুরা থানার অফিসার ইনচার্জ হিসেবে, মো. মাহবুবুর রহমান তরফদার অফিসার ইনচার্জ রামপুরাকে গোয়েন্দা-পশ্চিম বিভাগে, মো. আব্দুল কুদ্দুছ ফকির অফিসার ইনচার্জ বংশাল থানাকে অফিসার ইনচার্জ সবুজবাগ থানা, মো. নুরে আলম সিদ্দিকী প্রসিকিউশন বিভাগকে অফিসার ইনচার্জ বংশাল থানা, তপন চন্দ্র সাহা অফিসার ইনচার্জ ওয়ারীকে অফিসার ইনচার্জ সূত্রাপুর থানা, খলিলুর রহমান পাটোয়ারী অফিসার ইনচার্জ সূত্রাপুরকে গোয়েন্দা-পশ্চিম বিভাগে ও মো. জেহাদ হোসেন গোয়েন্দা-উত্তর বিভাগকে অফিসার ইনচার্জ ওয়ারী থানা হিসেবে বদলি করা হয়েছে।
গতকাল (মঙ্গলবার) ডিএমপির পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার আদেশক্রমে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ রদবদল করা হয়।