জাতীয়

ব্লগার হত্যাকাণ্ডে বিএনপি-জামাত জড়িত: আইনমন্ত্রী

আইনমন্ত্রী
আইনমন্ত্রী

ব্লগার হত্যাকাণ্ডের পেছনে বিএনপি-জামাতের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বুধবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ‘৭২ এর সংবিধান: যুদ্ধাপরাধীদের বিচার এবং মৌলবাদ সন্ত্রাস নির্মূলের ব্যবস্থাপত্র’ শীর্ষক আলাচনা সভায় তিনি এ কথা বলেন।

একইসঙ্গে যুদ্ধাপরাধের বিচার নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, সংস্থাটির বক্তব্যই প্রমাণ করে ব্লগার হত্যার সঙ্গে কারা জড়িত।

চলতি মাসেই ব্লগার রাজিব হত্যার রায় প্রকাশ হবে— উল্লেখ করে আনিসুল হক বলেন, প্রত্যেকটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে যেসব পদক্ষেপ নেয়া প্রয়োজন সব নেয়া হবে।

আর জামাতকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহেই সংশোধনী আইন পাস হবে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ