রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার একটি বিমান থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ১৪ কেজি সোনার বার জব্দ করেছে ঢাকা শুল্ক বিভাগের একটি গোয়েন্দা দল। এ ঘটনায় বিমানটিকে জব্দ করা হয়েছে।
ঢাকা শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আসা আরএক্স ৭৮৩ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সকাল ৮টা ১৬ মিনিটে।
গোয়েন্দা সদস্যরা এর ভেতরে তল্লাশি চালিয়ে সিট কভারের নিচ থেকে ওই সোনার বারগুলো উদ্ধার করেন।
তিনি আরো বলেন, এ সোনা উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে বিমানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: