স্বাধীনতার পরাজিত চিহ্নিত গোষ্ঠী মুক্তচিন্তার কণ্ঠরোধ করতেই এসব হত্যাকাণ্ড চালাচ্ছে— উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, এই অপশক্তিকে রুখতে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুর্বৃত্তদের হামলায় আহত প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ টুটুল, কবি তারেক রহিম ও লেখক-গবেষক রণদীপম বসুতাদের দেখতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ টুটুল, কবি তারেক রহিম ও লেখক-গবেষক রণদীপম বসু আশংকাজনক অবস্থা কেটে গেছে। ধীরে ধীরে তাদের অবস্থার উন্নতি হচ্ছে। ক্ষতগুলো শুকোতে শুরু করেছে, তবে পুরো পুরি সেরে উঠতে এখনো সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কবি তারেক রহিমে সেরে ওঠাটা চলছে ধীর গতিতে, এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না তিনি। অধিকাংশ সময় তাকে চেতনা নাশক দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়।
দু:সহ অভিজ্ঞতার কথা জানিয়ে লেখক ও গবেষক রণদীপম বসু বললেন, কল্পনায়ও আসেনি এভাবে হামলার শিকার হবেন তিনি। ক্ষত সারতে শুরু করলেও নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি ও তার পরিবার।
শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ টুটুল বলেন, আগের হত্যাকাণ্ডগুলোর বিচার হলে এবং অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো গেলে এমন ঘটনার আর হয়তো ঘটতো না।