জাতীয়

ভিন্ন নামে হত্যাকাণ্ড চালাচ্ছে বিএনপি-জামাত: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায়
জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায়

জঙ্গি সংগঠনের নাম দিয়ে বিএনপি-জামাত প্রকাশক, ব্লগার হত্যা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তি সৈনিক হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীর বিচারের রায়কে কেন্দ্র করে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতরা আইএস-আনসারুল্লাহ নাম দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

ব্লগার হত্যায় পাঁচটি মামলার ৩টির চার্জশিট অনুসারে জড়িতদের চিহ্নিত করে তাদের বিচার কার্যক্রম শুরু করা হয়েছে— উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, আরো ২টি চার্জশিট জমা পরলেই বাকি গুলোর কাজ শুরু হবে।

তিনি আরো বলেন, রাজনৈতিকভাবে কাউকে হয়রানি নয় শুধুমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদেরই আইনের আওতায় আনছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, রাজধানীর আরেক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সঙ্গে কোনো সংলাপ নয়। ব্লগার, প্রকাশক বিদেশি নাগরিক হত্যায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেবে না সরকার।

এ সময় ৭ নভেম্বর সেনাবাহিনী থেকে মুক্তিযোদ্ধাদের নিশ্চিহ্ন করতে জিয়াউর রহমানের নির্দেশে সৈনিকদের হত্যা করা হয় বলেও দাবি করে আওয়ামী লীগের এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ