জাতীয়

সংশোধন করা হয়েছে সমবায় আইন

খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

সমবায়ের নামে আত্মসাত করা গ্রহকের টাকা ফিরিয়ে দিতে সমবায় আইন সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তবে সরকারের পক্ষ থেকে সঠিক নজরদারি না থাকা অনেক সমবায় প্রতিষ্ঠান টিকে থাকতে পারছে না বলে এ স্বীকার করেন মন্ত্রী।

দেশের অর্থনীতিকে সচল ও চাঙ্গা করতে সমবায়ীদের ভূমিকার উল্লেখ করে সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা সমবায়ীদের টাকা আত্মসাত করে লাপাত্তা হয়েছে, সে বিষয়ে ব্যবস্থা নিতে এর মধ্যেই সমবায় আইন সংশোধন করা হয়েছে।

এছাড়াও দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে সমবায় মেলা ও কারুপণ্য প্রদশর্নী।

এতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা সমবায় প্রতিষ্ঠানগুলো। দেশের ঐতিহ্য ও কারুশিল্প টিকিয়ে রাখতে সরকারের সহায়তা চান এসব উদ্যোক্তারা।

এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য "সমবায় উদ্যোক্তা সৃস্টির মাধ্যমে টেকসই উন্নয়ন"। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ