বাড়িভাড়া নীতিমালা-১৯৯১ সংশোধন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় ভাড়াটিয়া পরিষদের নেতাকর্মীরা।
শনিবার সকালে রাজধানীর কমরেড নির্মল সেন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
তারা হলেন: জাতীয় ভাড়াটিয়া পরিষদ সভাপতি মোক্তার হোসেন খান ও জাতীয় ভাড়াটিয়া পরিষদের মিরপুর থানার সাধারণ সম্পাদক মো. আবদুল হামিদ এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর মোফাজ্জল হোসেন।
এ সময় বক্তারা বলেন, প্রতিবছর বাড়িওয়ালারা ভাড়া বাড়ালেও সুযোগ সুবিধা দিন দিন কমে যাচ্ছে।
অথচ সার্ভিস চার্জসহ বিভিন্নভাবে অতিরিক্ত টাকা আদায় করলেও ভাড়ার রশিদসহ কোনো কাগজপত্রই দেন না বাড়িওয়ালারা বলে জানান তারা।
অন্যায়ভাবে ভাড়াবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করায় ভাড়াটিয়াদের বিরুদ্ধে একাধিক মামলাসহ বিভিন্ন হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে সরকারের কঠোর নজরদারির দাবি জানান জাতীয় পরিষদের নেতারা।