জাতীয়

আনসার আল ইসলাম মূলত আনসারুল্লাহ: মনিরুল

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

জাগৃতির প্রকাশক ফয়সল আরেফীন দিপন হত্যাকাণ্ডে জড়িত কাউকেই এখনো পর্যন্ত সনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন ডিএমপি মুখপাত্র মনিরুল ইসলাম। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হত্যার পর দায় স্বীকার করা আনসার আল ইসলাম মূলত আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) দাবি করে মনিরুল ইসলাম বলেন, এ হত্যায় এবিটির সম্পৃক্তার বিষয়ে তারা আংশিকভাবে ধারনা করা হচ্ছে।

হত্যার পর দায় স্বীকার করা এবিটিকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত চালিয়ে নেয়া হচ্ছে— উল্লেখ করে তিনি বলেন, দায় স্বীকারের সময় তারা ভারতীয় উপমহাদেশ শাখা বলে যে দাবি করেছে, তা ঠিক নয়। পুলিশ তদন্ত করে এর কোনো সত্যতা পায়নি।

তিনি আরো বলেন, দীপনকে হত্যা এবং টুটুলসহ ৩ জনকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনার দায় যারা দায় স্বীকার করেছে, তারা তা বাংলাদেশে বসেই করেছে।

দিপন হত্যাকাণ্ডে জড়িত কাউকে সনাক্ত করা না গেলেও অপরাধীরা পার পাবে না বলেও জানান ডিএমপির এ মুখপাত্র।

গত ৩১ অক্টোবর শনিবার রাজধানীর আজিজ সুপার মাকের্টের তৃতীয় তলার নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে দুবৃত্তদের হামলায় নিহত হন বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের কয়েকটি বইয়ের প্রকাশক ফয়সল আরেফীন দীপন।

ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও প্রকাশক ও ব্লগার ফয়সল আরেফীন দীপনের খুনিরা ধরা পরেনি এখনো। শাহবাগের আজিজ সুপার মাকের্ট থেকে সংগ্রহ করা সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যে এখনো চিহ্নিত হয়নি কোনো অপরাধী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ