সরকারি খাতগুলোর সেবার মান আরো বাড়ানোর তাগিদ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার বিকেলে রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একসেস টু ইনফরমেশনের উদ্ভাবনী প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, সেবার মান বাড়াতে না পারলে জনগণের জন্য তা ফলপ্রসূ হবে না।
তিনি আরো বলেন, সরকারি সেবাখাতগুলোর সেবার মান উন্নত না হলে বেসসরকারি খাতগুলোও পিছিয়ে পরবে।
এ সময় বিশ্বে প্রতিযোগিতা করার মতো মানবসম্পদ তৈরির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান আওয়ামী লীগের সিনিয়র এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: