জাতীয়

অধিবেশনের শুরুতে সংসদ পরিচালনায় সভাপতির নাম ঘোষণা

জাতীয় সংসদ
জাতীয় সংসদ

দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন রোববার বিকেলে শুরু হয়েছে।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনায় ৫ জন সদস্য প্যানেল সভাপতি হিসেবে সভাপতিত্ব করবেন— অধিবেশনের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্যানেল সভাপতিদের নাম ঘোষণা করেন।

এ পাঁচ জনের মধ্যে জ্যেষ্ঠ অনুযায়ী যিনি উপস্থিত থাকবেন তিনিই সংসদ পরিচালনায় সভাপতিত্ব করবেন।

এ পাঁচ প্যানেল সভাপতি হলেন- অধ্যাপক আলী আশরাফ, আবু জাহিদ, তালুকদার মো. ইউনূস, ফখরুল ইমাম এবং বেগম সেলিনা বেগম।

এরপর দু’টি বিল উত্থাপন শেষে প্রয়াত সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর ওপর শোক প্রস্তাব উত্থাপিত হয়েছে। রিপোর্ট লেখা পযর্ন্ত শোক প্রস্তাবের ওপর আলোচনা চলছিল।

আলোচনা শেষে শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর দিনের কাযর্সূচি সমাপ্ত হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন।

জানা গেছে, এ অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের পারিতোষিক এবং অন্যান্য ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলসহ বেশ ক'টি গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে।

এছাড়াও সংসদে নতুন চারটিসহ মোট ১৪টি বিল জমা রয়েছে। এছাড়াও অধিবেশন চলাকালে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিলসহ আরও কয়েকটি বিল জমা হতে পারে।

দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন গত ১ সেপ্টেম্বর শুরু হয়ে মাত্র আট কার্যদিবসে শেষ হয়। এ সংক্ষিপ্ত সময়ে ৬টি সরকারি বিল পাস হয়। চলতি অধিবেশনও সংক্ষিপ্ত হতে পারে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

সপ্তম অধিবেশনে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৩৬৫টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ১২টি নোটিশ গৃহীত হয়। ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৯০টি।

ওই অধিবেশনে ১৪১টি প্রশ্ন থেকে ৩৬টির উত্তর দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে সংসদ সদস্যদের ২ হাজার ২২৩টি প্রশ্ন ছিল; যার মধ্যে ৮৮৭টির জবাব দেন মন্ত্রীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ