রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রাকস্ট্যান্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় ২৭ নভেম্বরের মধ্যে বেঁধে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। রোববার তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকায় উচ্ছেদ অভিযানে গিয়ে তিনি এ কথা বলেন।
এর আগে, ট্রাক মালিক সমিতির সঙ্গে আলোচনা করে ৮ নভেম্বরের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় দেয়া হয়। সে নির্দেশনা কতটুকু বাস্তবায়ন হয়েছে তা দেখতে সকালে ট্রাকস্ট্যান্ড পরিদর্শনে আসেন মেয়র।
তবে কোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় মালিক সমিতিকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় দেন তিনি। এ নির্দেশনা অনুযায়ী রোববার থেকেই অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু হয়েছে।
এদিকে, নির্দিষ্ট সময়ের মধ্যেই এসব স্থাপনা সম্পূর্ণ সরিয়ে নেবেন বলে জানান ট্রাক মালিক সমিতির নেতারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: