জাতীয়

টানেল নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত টানেল নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এডিবি'র অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে রাজধানীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের সভায় তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আগামী ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল-৬ এর সম্ভাব্যতা যাচাই শুরু হবে। এদিকে বিজয়নগর থেকে কেরানীগঞ্জ পর্যন্ত ১৩ কিলোমিটার আরেকটি ফ্লাইওভার করা হবে বলেও জানান তিনি।

সভায় ওবায়দুল কাদের বলেন, জাইকার সহযোগিতায় মেট্রোরেল ১ ও ৫ এর এলাইনমেন্ট ও আন্ডারগ্রাউন্ডের কাজ আগামী ডিসেম্বরে শুরুর পরিকল্পনা রয়েছে। এছাড়া মেট্রোলরেল ৬ এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ আগামী ফেব্রুয়ারিতেই শুরু হবে।

যানজট নিরসনে রাজধানীতে ২২ হাজার কোটি টাকা ব্যয়ে মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। মেট্রোরেল নির্মাণে অ্যালাইনমেন্ট ও ১৬টি স্টেশনের নকশা চুড়ান্ত করে এখন চলছে মাটি পরীক্ষার কাজ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ