বাংলাদেশে ১৮ বছরের নিচে ৭৩ ভাগ নারীর বিয়ে হয় আর এর অন্যতম কারণ হচ্ছে চরম দারিদ্র, দুর্বল বিচার ব্যবস্থা ও যৌন হয়রানি।
একটি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে।
গবেষণায় আরো দেখা গেছে, ইন্দোনেশিয়ায় বাল্যবিয়ের হার ৩৮ ও পাকিস্তানে ৩৪ শতাংশ। আর বাংলাদেশ, পাকিস্তান ইন্দোনেশিয়া এ তিনটি দেশের মধ্যে পুরুষ বাল্য বিয়ের হার সবচেয়ে বেশি পাকিস্তানে।
বাংলাদেশ,পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় বাল্যবিয়ের কারণ ও এর অন্তর্নিহিত কারণ ও প্রভাব বিষয়ক গবেষণা প্রতিবেদন উপস্থান করে আন্তর্জাতিক শিশু সংগঠন "প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ"।
সোমবার সকালে রাজধানীর কাওরানবাজারে ডেইলিস্টার ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।
বাংলাদেশের গাজীপুর ও দিনাজপুরে এ সমীক্ষাটি চালানো হয়েছে আর এতে মেয়েদের বাল্যবিয়ের ক্ষেত্রে অস্বাভাবিক ঊচ্চাহার পাওয়া গেছে।
বাংলাদেশে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই ৭৩ ভাগ নারীদের বিয়ে হয়ে যায় বলে সমীক্ষায় এ তথ্যটি উঠে এসেছে।
বাংলাদেশে বাল্যবিয়ের জন্য চরম দারিদ্র শিক্ষায় বৈষম্য ও যৌন নির্যাতনই অন্যতম কারণ বলে জানায় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
প্লান ইন্টারন্যাশনালের জেন্ডার বিশেষজ্ঞ আলেজান্দ্রা জানান, চরম দারিদ্র, দুর্বল বিচার ব্যবস্থা ও আইন প্রয়োগের শিথলতার কারণেই এদেশে দিনদিন বাল্যবিয়ের হার বেড়ে যাচ্ছে।
তিনি বলেন, শিক্ষার হার ও নারীদের আর্থিক সনির্ভরতা বাড়াতে পারলে তার দূর করা সম্ভব।