জাতীয়

এ মাস পর্যন্ত সময় দিল প্রকৃচির নেতারা

প্রকৃচির নেতারা
প্রকৃচির নেতারা

নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড, টাইমস্কেল পুনর্ববহাল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবি পূরণে এ মাস পর্যন্ত সময় বেধে দিয়েছে প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটির নেতারা। সোমবার রাজধানীতে এ দাবির কথা তুলে ধরেন তারা।

তবে তাদের দাবি পূরণে সরকার যে ঘোষণা দিয়েছে তার স্বাগত জানিয়ে নেতারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যক্ষ উদ্যোগ না নেয়া হলে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন তারা।

এদিকে আগামী ১৭ নভেম্বর তাদের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

নতুন বেতন কাঠামোতে টাইমস্কেল, সিলেকশন পুর্নবহাল, পদোন্নতি, পদায়নসহ বিভিন্ন দাবিতে দুই মাসের বেশি সময় ধরে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক এবং বাংলাদেশে সিভিল সার্ভিসের ২৬টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের কর্মকর্তারা আন্দোলন কর্মসূচি পালন করছেন।

তাদের অভিযোগ নতুন বেতন কাঠামোতে নানাভাবে বৈষম্য এবং অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে।

এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুখ্য কর্মকর্তা ও অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিয়ে তাদের পদমর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে।

এদিকে, তাদের দাবি বাস্তবায়নে সরকার ঘোষণা দিলেও আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রত্যক্ষ বাস্তবায়নের উদ্যোগ দেখার কথা বলেন, বিসিএস সমন্বয় কমিটির মহাসচিব মো. ফিরোজ খান।

তাদের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদে একজন হিসাবরক্ষণ কর্মকর্তা নিয়োগের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

এদিকে, সাধারণ বিসিএস শিক্ষা সমিতি আগামী ১৭ নভেম্বর পর্যন্ত তাদের দাবি পূরণে সরকারকে সময় দিয়েছে।

সমিতির নেতারা বলেন, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাতিল হওয়ায় বেতন কাঠামোতে তাদের পুরনো সুযোগ হারিয়েছেন নতুন করেও কোনো সুযোগ তৈরি হচ্ছে না।

একই দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ