জাতীয়

শহীদ নূর হোসেন দিবস আজ

নূর হোসেন
নূর হোসেন

শহীদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালে এ দিন সামরিক একনায়ক জেনারেল এরশাদের স্বৈরশাসনের বিরোধী আন্দোলনে ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর পল্টন মোড়ে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন।

মঙ্গলবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন দিনটি পালন করেছে।

‘স্বৈরাচার নিপাত যাক’,‘গণতন্ত্র মুক্তি পাক’- বুকে পিঠে এ স্লোগান লিখে মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন। গণতন্ত্র পূণর্জাগরণের মিছিলে জীবন্ত পোস্টার হয়ে ছিলেন সবার আগে।

এরশাদের স্বৈরশাসকের তপ্ত বুলেট নূর হোসেনের শ্লোগান স্তব্ধ করে দিলেও তার আত্মত্যাগে তীব্রতর হয়ে ওঠে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। আর গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হয়ে উঠেন শহীদ নূর হোসেন।

গণতন্ত্রের জন্য নূর হোসেনের আত্মত্যাগ স্মরণ করে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান সবাই। শ্রদ্ধা জানাতে আসেন নূর হোসেনের পরিবারের সদস্যরাও।

শ্রদ্ধা জানান, আওয়ামী লীগ, বিএনপি, গণফোরাম, ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। যে উদ্দেশ্যে নূর হোসেনের এ আত্মত্যাগ তা আজো পূর্ণতা পায়নি বলে মন্তব্য করেন রাজনৈতিক নেতারা। গণতন্ত্রের পূর্ণতা দিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ