ঢাকার মহাখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুমন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে মহাখালীর সাততলা বস্তির পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব সূত্র থেকে জানা যায়, নিহত একজন চিহ্নিত সন্ত্রাসী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর ৪টার দিকে বনানী থানার এসআই মোস্তাক আহমেদ এক যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় দুজন র্যাব সদস্যও আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করার কথাও বার্তায় জানানো হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: