জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (২৯) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে শফিকুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসা হয়।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) বাহারুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি বাসের মধ্যে সংঘর্ষ হলে শফিকুলের পেটে ধাতব একটি বস্তু ঢুকে যায়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

এ দুর্ঘটনার সঙ্গে যুক্ত বাস দুটি আটক করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নিহত শফিকুলের ব্যাচ নম্বর-২৪৪৮। তিনি রাজধানীতে পুলিশের বিশেষ শাখার (এসবি) বিমানবন্দর জোনে কর্মরত ছিলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ