ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি প্রকাশিত ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন নিয়ে জাতীয় সংসদে অনুষ্ঠিত বিতর্ক ও আলোচনাকে ইতিবাচক বিবেচনা করছে সংস্থাটি।
মঙ্গলবার এক বিবৃতিতে একথা উল্লেখ করে টিআইবি জানায়, ‘পার্লামেন্ট ওয়াচ’ নিয়ে সোমবার সংসদের যেকোনো উদ্যোগে সহায়তা দিতে তারা প্রস্তুত।
টিআইবি জানায়, টিআইবি সংস্থাটির কাজের স্বীকৃতি হিসেবেই ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন নিয়ে সংসদ সদস্যরা টিআইবির প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন।
সংসদকে কার্যকর করতে ওই প্রতিবেদনর তথ্য, বিশ্লেষণ ও সুপারিশ বিবেচনা করে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে বলেও টিআইবি আশা প্রকাশ করে বিবৃতিতে।
গত ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ থেকে শুরু করে এ পর্যন্ত তৈরি করা টিআইবির ‘পার্লামেন্ট ওয়াচ’ সিরিজগুলো খতিয়ে দেখাও যথার্থ হবে বলে মনে করে টিআইবি।
তবে ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন প্রকাশের দিন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সংসদকে পুতুল নাচের নাট্যশালা বলে যে আখ্যা দিয়েছেন সে বিষয়ে কিছু বলা হয়নি বিবৃতিতে।