জাতীয়

আজও পূর্ণতা পায়নি নূর হোসেনের আত্মত্যাগ

নূর হোসেন
নূর হোসেন

যে উদ্দেশ্যে নূর হোসেনের— এ আত্মত্যাগ তা আজও পূর্ণতা পায়নি বলে মন্তব্য করেন সমাজের বিশিষ্টেজনেরা।

মঙ্গলবার শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সকালে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

গণতন্ত্রকে সংহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে নূর হোসনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

যে উদ্দেশ্যে নূর হোসেনের এ আত্মত্যাগ তা আজও অর্জিত হয়নি বরং গণতন্ত্র এখন বিপন্ন বলে মন্তব্য করেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান।

নূর হোসেন দিবসে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহহ্বান জানান ফুল দিতে আসা নেতারা।

এ উপলক্ষে আয়োজিত এক আলোচনায় গণতন্ত্রের বিপক্ষের শক্তিকে প্রতিহত করে দেশকে সামনে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

গণতন্ত্রের জন্য নূর হোসেনের আত্মত্যাগ স্মরণে সকাল ৭টায় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগ। পরে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্য সহযোগী সংগটনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান।

এসময় শ্রদ্ধা জানাতে আসেন নূর হোসেনের পরিবারের সদস্যরাও। নূর হোসেন হত্যার সুষ্ঠ বিচারের দাবিও জানান তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ