বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে দেশটির কাছে হস্তান্তর করায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার দুপুর ১টার দিকে নরেন্দ্র মোদি ফোন করে শেখ হাসিনাকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাশের থাকায় তিনি এ কথা বলেন।
এর আগে বাংলাদেশ সরকারের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রণাল।
দীর্ঘ ১৮ বছর পর তাকে ফেরত দেয়া হলো। ঊচ্চপর্যায়ের একটি সূত্রের বরাত দিয়ে বুধবার ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়া ও তার দুই সঙ্গী লক্ষ্মী প্রসাদ গোস্বামী ও বাবুল শর্মাকে মঙ্গলবার রাত আড়াইটায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ভারতীয় দূতাবাস কর্মকর্তা জে পি সিংয়ে হাতে তুলে দেয়া হয়। এ সময় একটি গাড়িতে অনুপ চেটিয়া ও তার দুই সঙ্গীকে নিয়ে যাওয়া হয় ভারতের দূতাবাসে।
ভারত দীর্ঘদিন ধরে অনুপ চেটিয়াকে হস্তান্তরের জন্যে বাংলাদেশের ওপর চাপ দিয়ে আসছিল। তবে বন্ধুপ্রতিম দুটি দেশের মধ্যে বন্দিবিনিময় চুক্তি না থাকায় তা সম্ভব হয়নি।
গত জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরে আসার বন্দিবিনিময় চুক্তি হওয়ার পর এ বিষয়টি আরো এগিয়ে যায়।
এদিকে, অনুপ চেটিয়ার বিনিময়ে নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে ফেরত আনার কথও শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে। অনুপ চেটিয়াকে ফেরত দেয়ায় এখন দ্বার খুললো নূর হোসেনকে ফেরানোর। চলতি সপ্তাহেই ফেরত আনা হতে পারে নূর হোসেনকে।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে অনুপ চেটিয়া কাশিমপুর কারাগারে বন্দি ছিল। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তার সাজার মেয়াদ শেষ হয়।
বিগত ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে ৩টি মামলা হয়।
পরে ৩টি মামলায় তাকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় বাংলাদেশের আদালত।