জাতীয়

দেশপ্রেম-সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করার আহ্বান

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৫ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচনের সময় বিএনপি-জামায়াত যখন দেশজুড়ে জ্বালাও-পোড়াও চালিয়ে যাচ্ছিলো তখন ফায়ার সার্ভিসের কর্মীরা জনগণের পাশে ছিল—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এভাবেই যে কোনো দুর্যোগ-দুর্ঘটনায় বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মত দাঁড়াতে হবে। এটাই ফায়ার সার্ভিস কর্মীদের পরম দায়িত্ব ও কর্তব্য।

যে কোনো সংকটকালীন মুহূর্তে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রসংশনীয় বলেও জানান শেখ হাসিনা।

‘দুর্যোগ-দুর্ঘটনা মোকাবেলায় জনসাধারণের সম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা আরো জোরদার করা’ এবারের ফায়ার সার্ভিস সপ্তাহের এ প্রতিপাদ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রত্যাশা করি, সকলের অংশগ্রহণের মাধ্যমে এ উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হবো।

নিষ্ঠা ও সততা নিয়ে দেশের কল্যাণে কাজ করতে ফায়ার সার্ভিস কর্মকর্তা-কর্মচারিদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ফায়ার সার্ভিসের আধুনিকায়ন ও কর্মরতদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে তার সরকার।

কেবল দেশে নয়, বিদেশেও ফায়ার সার্ভিসের কার্যক্রম প্রসংশনীয়—উল্লেখ করে তিনি আরো বলেন, নেপালে ভূমিকম্পের পর উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ