ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে দেশটির কাছে হস্তান্তর করা হয়েছে-- জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, অনুপ চেটিয়ার সাজাভোগ শেষ তাই ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে।
এর আগে অনুপকে ভারতের কাছে হস্তান্তরের ব্যাপারে ‘কোনো তথ্য নেই’ বলে জানান কামাল।
দেশটিভি/এএ