জাতীয়

সংসদে প্রশ্নপর্বে প্রধানমন্ত্রী

জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স

প্রয়োজনে 'ভাইবার' বন্ধ করা হবে

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

জঙ্গি- সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবারো জিরো টলারেন্সের কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে ১০ম জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তথ্য প্রযুক্তির অপব্যবহার করে যদি কেউ অপরাধ করে থাকে সেক্ষেত্রে প্রয়োজন হলে ‘ভাইবারের’ মত অ্যাপসগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হবে বলেও জানান শেখ হাসিনা।

সব ভালো কাজের কিছু খারাপ দিক আছে—উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজ ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে মানুষ। এ সুযোগ ব্যবহার করে কিছু কিছু মানুষ অপরাধ করছে। সন্ত্রাসীদের ধরতে প্রয়োজন হলে এ ব্যবস্থাও করা হতে পারে বলে জানান তিনি।

আইনের ফাঁক পেয়ে নাশকতায় জড়িত অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে বিচারকদের সতর্ক থাকতে হবে।

এ সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে কোনো পরিকল্পনা নেই—উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা যা ছিল তাই থাকবে, অর্থাৎ সাধারণ প্রার্থীদের জন্য ৩০ বছর; ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সর্বোচ্চ ৩২ বছর।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ