জাতীয়

ব্লগার হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ ইইউয়ের

ইইউ
ইইউ

ব্লগার ও ভিন্নমতালম্বীদের হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন- ইইউ।

বুধবার ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের যৌথ কমিশনের বৈঠকে তারা এ উদ্বেগের কথা জানায়। তবে বাংলাদেশের পক্ষ থেকে যৌথ কমিশনের কাছে এ হত্যাকান্ডগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

রাজধানীর আগারগাওয়ে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।

প্রায় সারাদিনব্যাপী বৈঠক চলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে।

বৈঠকে সুশাসন, গণগতন্ত্র, মানবাধিকার, আইন ও বিচার, অভিবাসন, বাণিজ্য ও অর্থনীতিসব চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষ সংবাদ সম্মেলনে, ইইউ প্রতিনিধি বাংলাদেশে বিভিন্ন সময়ে সংঘটিত ব্লগার ও ভিন্নমতালম্বীদের হত্যাকাণ্ড নিয়ে তাদের উদ্বেগের কথা জানান।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যের শরণার্থীদের সঙ্গে যেসব বাংলাদেশি অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছেন আলোচনার মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানোর কথাও বলেন তিনি।

বাংলাদেশ প্রতিনিধির পক্ষ থেকে বলা হয়, আলোচিত সব বিষয়ে তাদেরকে পরিস্কার করে জানানো হয়েছে।

ব্লগার হত্যাকারীদের বিষয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর নেয়া পদক্ষেপ সমন্ধেও তাদের অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

এর পাশাপাশি চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট বলেও সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশ প্রতিনিধি।

বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন জ্যেষ্ঠ সচিব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন ও ইইউ’এর নেতৃত্ব দেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইউগো আস্তুতো।

অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য, আইন, ইআরডিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তা অংশ নেন এ বৈঠকে।

বৈঠকে দেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন, মাবাধিকার, নতুন বাণিজ্য কৌশল, বাংলাদেশের শ্রম আইন, ট্রেড ইউনিয়ন, পোশাক কারখানায় কর্মপরিবেশ, সেবা খাতে সরাসরি বিদেশি বিনিয়োগসহ (এফডিআই) বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ