চলতি মাসেই কাঁচপুর, মেঘনা ও গোমতি সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকা-চিটাগাং মহাসড়কের ১৯২ কিলোমিটারের মধ্য ১৫৫ কিলোমিটার এরইমধ্যে চারলেনে উন্নীত করা হয়েছে। বাকি কাজও দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পর্যায়ক্রমে দেশের সব মহাসড়ককে চারলেনে উন্নীত করার মহাপরিকল্পনা নিয়ে তার মন্ত্রণালয় কাজ করছে—উল্লেখ করে মন্ত্রী প্রকৌশলীদের আরও দক্ষতা এবং সাহসের সঙ্গে কাজ করার আহবান জানান ওবায়দুল কাদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: