জাতীয়

চাঁদা না দিতে ফুটপাতের দোকানিদের নির্দেশ, খোকনের

খোকন
খোকন

কোনো ধরনের চাঁদা না দিতে ফুটপাতের দোকানিদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার রাজধানীতে হকার্স পুনর্বাসনসহ নানা সমস্যা সমাধানে বাংলাদেশ হর্কাস ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

সেই সঙ্গে পর্যায়ক্রমে ঢাকা শহরের বিভিন্ন রাস্তা হকার্স মুক্ত করার অংশ হিসেবে আজ- বৃহস্পতিবার থেকে গুলিস্তান এলাকার কোনো রাস্তায় হকার্স না বসারও নির্দেশ দেন তিনি।

এজন্য ১৩ সদস্যবিশিষ্ট কমিটিও গঠন করা হয়েছে— কমিটি ৭ কর্মদিবসের মধ্যে হকার্স পুনর্বাসনসহ সমস্যা সমাধানের করণীয় নিয়ে সুপারিশ জমা দেবে বলে জানান মেয়র।

পথচারীরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন সেই সঙ্গে পরিচ্ছন্ন ঢাকা গড়ার নিমিত্তে হকার্সপুনর্বাসনসহ নানা সমস্যা সমাধানে বাংলাদেশ হকার্স ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

এসময় মেয়রের কাছে পনুর্বাসনের দাবিসহ নানা সমস্যা তুলে ধরেন হকার্স ফেডারেশনের প্রতিনিধিরা।

অনিয়ন্ত্রিত চাঁদা দিতে হচ্ছে অভিযোগ তুলে নীতিমালার মাধ্যমে তা গ্রহণের আহ্বান জানান তারা— নির্দিষ্ট ৮টি স্থানে যাতে তারা বসতে পারেন তারও বিস্তারিত তুলে ধরেন প্রতিনিধিরা।

অভিযোগ শোনার পরে কোনো ধরনের চাঁদা না দিতে ফুটপাতের দোকানিদের আহ্বান জানান দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, এমনকি মাঠপর্যায়ে সিটি করপোরেশনের কোনো সদস্যও যদি টাকা তুলে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আলোচনার মাধ্যমে হকার্স পুনর্বাসনসহ নানা সমস্যা সমাধানে তাৎক্ষণিক ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। যেখানে পুলিশ, র্যা ব ও সিটি করপোরেশনের প্রতিনিধিরাও থাকবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ