শ্রীলঙ্কা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চায় না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসুজা গুনাসেকারা।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিক্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা আরো আন্তরিক হলে দুই দেশের বাণিজ্য অনেক বেশি বৃদ্ধি পাওয়া সম্ভব বলেও মনে করেন তিনি।
বাংলাদেশের ব্যবসায়ীদের শ্রীলঙ্কায় বিনিয়োগের আহ্বান কথা বলে রাষ্ট্রদূত— একইসঙ্গে সামুদ্রিক বাণিজ্যে শ্রীলঙ্কার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ অনেক উন্নতি করতে পারে বলেও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: