জাতীয়

বিনিয়োগের পরিমাণ কমেনি বরং ক্রমান্বয়ে বাড়ছে: সংসদে অর্থমন্ত্রী

সংসদে অর্থমন্ত্রী
সংসদে অর্থমন্ত্রী

দেশে বিনিয়োগের পরিমাণ কমেনি বরং ক্রমান্বয়ে তা বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।

নির্ধারিত সময়ে নবায়ন ‘ফি’ জমা না দেয়ায় ৮৩৩টি বিও অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০০১ সালের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্রায় ৯ হাজার কোটি টাকা বিনিয়োগ বেড়েছে। নবায়ন ফি যথাসময়ে জমা না দেয়ায় ৮৩৩টি বেনিফিশিয়ারি ওনার্স বা বিও অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

এদিকে, ফেসবুকে নজরদারি বাড়াতে আইএসএস সিস্টেম কেনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

অন্যদিকে, আপত্তিকর ছবি বা ভিডিও, মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোসহ নানাভাবে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত অপরাধ ঠেকাতে নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানান ডাক মন্ত্রী।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেলে শুরু হয় সংসদ অধিবশন। সংসদ সদস্যদের তারকা চিহ্নিত প্রশ্নসহ এতে বিভিন্ন সম্পূরক প্রশ্নের উত্তর দেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ