জাতীয়

নূর হোসেনকে হস্তান্তর করেছে ভারত

নূর হোসেন
নূর হোসেন

নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে যশোর বেনাপোল সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নূর হোসেনের বিরুদ্ধে আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাসহ ভারতীয় পুলিশের দলটি যশোরের বেনাপোলের উদ্দেশে রওনা হয়।

এ সময় বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি বেনাপোলের উদ্দেশে রওনা হয়।

এর আগে ভারতের স্থায়ীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে নূর হোসেনকে বের করা হয়।

পরে সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে নূর হোসেনকে যশোরের বেনাপোলে আনা হয়।

এদিকে, বাংলাদেশের সরকারি একাধিক সূত্রে জানা গেছে, উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের পরে নূর হোসেনকে ফেরত দেয়ার বিষয়টি পরিস্কার হয়েছে।

গত বছর নারায়ণগঞ্জে সাত খুনের পর পালিয়ে ভারতে যান নূর হোসেন। ভারতের পশ্চিমবঙ্গে ধরা পড়ার পরে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র আইনে সেখানে মামলা হয়।

পরে নূর হোসেনকে ফেরত পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ ব্যাপারে শুনানি হওয়ার পর এ আদেশ দিয়েছিল আদালত।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে হত্যা করা হয়। ঘটনার পর একে একে শীতলক্ষ্যা নদীতে নিহত সাত জনের মরদেহ ভেসে ওঠে। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় হয়। চাঞ্চল্যকর এ ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান প্রধান আসামি নূর হোসেন।

চলতি বছরের ৮ এপ্রিল সাত খুন মামলায় র্যা ব-১১-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ ও লে. কমান্ডার এম এম রানা এবং নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ