নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে হস্তান্তরের যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে তা সঠিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার ১০ম জাতীয় সংসদের ৮ম অধিবেশন থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতেই তাকে ফেরত আনা হচ্ছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: