বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়ক যোগাযোগ শিগগিরই চালু হবে বলে আবারো জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
শুক্রবার সকালে রাজধানীর এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে বাংলাদেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের অভিন্ন স্বার্থ ও সম্ভাবনা নিয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
উত্তর-পূর্ব ভারতের ভূখণ্ড কাজে লাগিয়ে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার- বিসিআইএম করিডোর চালুর কাজও এগিয়ে যাচ্ছে বলেও জানান মাহমুদ আলী।
ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্ব অঞ্চলকে সব দিক সংযুক্ত করতে বাংলাদেশ শক্তিশালী সেতু হিসেবে কাজ করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এতে করে বাংলাদেশও সমৃদ্ধ হবে।
উত্তর-পূর্ব ভারত থেকে বিদ্যুৎ আমদানি, দুই দেশের ভোগ্যপণ্য বিনিময়, সে অঞ্চলে বাংলাদেশ মিশন খোলার কাজও এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: