গঠনমূলক সমালোচনার মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে'র দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে— উল্লেখ করে শিরীন শারমিন বলেন, সংসদে এ বিষয়ে কোন আইন পাশের ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। সভাপতিত্ব করেন বিএফইউজে'র সভাপতি মন্জুরুল আহসান বুলবুল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: