নারাযণগঞ্জের ৭ খুন মামলার আসামিদের কাউকেই ছাড় দেবে না সরকার—জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
নারায়ণগঞ্জের এ হত্যা মামলায় স্থানীয় সাংসদ শামীম ওসমানের ফোনালাপের বিষয়টি আসায় তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।
শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এখনো পর্যন্ত তার কোনো সংশ্লিষ্টতা তদন্তে পাওয়া যায়নি— তবে তার ন্যুনতম সম্পৃক্তা পাওয়া গেলে তাকেও আইনের কাঠগড়ায় আনা হবে।
এ সময় নারায়নগঞ্জে সাত খুনের ঘটনায় স্থানীয় সাংসদ শামীম ওসমানের ফোনালাপের বিষয়টি আসায় তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকেই ছাড় দেয়া হবে না।
মন্ত্রী বলেন, এ মামলার পলাতক প্রধান নূর হোসেনকে ভারত থেকে ফেরত আনা হয়েছে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী প্যারিসের হামলা প্রসঙ্গে বলেন, সারাবিশ্বে এখন অস্থিরতা বিরাজ করছে— বাংলাদেশেও তার ছোটো খাটো প্রভাব পড়ছে তবে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে সরকার।